নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা প্রাঙ্গনে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ’র সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ওসি মোঃ মহিবুল্লাহ তার বক্তব্যে বলেন, সোনারগাঁ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব। সোনারগাঁকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন
মন্তব্য করুন