বার্তা বিভাগ
৬ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের সময় করা বিভিন্ন বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সরকার একাধিক চুক্তি সম্পাদন করলেও সেসব বিষয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

তিনি বলেন, সংসদ না থাকার কারণে সে সময় সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল। ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

তবে তার দাবি, এ বিষয়ে বারবার দাবি জানালেও তৎকালীন সরকার তাদের সেই দাবিকে আমলে নেয়নি। ফলে বিষয়টি নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট এবং এতে কোনো ধরনের ধোঁয়াশা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন।

তিনি দাবি করেন, ওই দুই দলের পক্ষ থেকে এতে সম্মতি দেওয়া হয়েছিল। তাই সরকার এ চুক্তি অন্ধকারে বা গোপনে করেনি বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি চুক্তি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০