বার্তা বিভাগ
৪ মার্চ ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান ঢাকায় শুরু হলেও তা ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, ডিএমপির এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০টি থানার ওসিদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। তাদের সমস্যাগুলো শুনেছেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত সরকারের সময় পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও প্রভাবিত হয়েছিল। তবে এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, পুলিশের ঐতিহাসিক ভূমিকা পুনরুদ্ধার করা হচ্ছে এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবেই পরিচালিত করা হবে।

সরকারের এই ঘোষণার পর রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়, এখন সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০