বার্তা বিভাগ
৪ মার্চ ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে Bangladesh Financial Intelligence Unit বা বিএফআইইউ।

সোমবার, ২ মার্চ বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চায়। অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার সব অ্যাকাউন্টের লেনদেন ও তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন-এ আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের মধ্যে সাকিবপন্থী একটি পক্ষ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে একটি মব তৈরি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তিনি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন বলেও জানান।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করে। সেখানে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ ছিল না। ২০২৪ থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদ দেখানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা এবং অ-আর্থিক সম্পদ ১ লাখ ১০ হাজার টাকা।

তার মোট সম্পদের পরিমাণ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা উল্লেখ করা হয়েছে। সম্পদ বিবরণীতে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে তার টিআইএন সনদ ছিল না।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০