দিদারুল হৃদয়, গুইমারা
৪ মার্চ ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা, সিন্দুকছড়ি ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের গৃহনির্মাণের জন্য রঙিন ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরা নামক এক অসহায় নারীর বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায়। যদিও এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে তার বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে।

পরবর্তীতে গৃহহীন পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে আজ সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মেজর মোঃ শাইয়েন কাদির কর্তৃক রঙিন ঢেউটিন ও পুনরায় নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় কারবারি, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে সিন্দুকছড়ি জোনের এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০