ছুটির দিনেও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার সকাল ১০টার পর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কার্যালয়ে পৌঁছে তিনি দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। জানা গেছে, কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, চলমান কাজের তদারকি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারি দায়িত্ব পালনে ধারাবাহিকতা বজায় রাখতে ছুটির দিনেও কার্যালয়ে উপস্থিত হওয়াকে দায়িত্বশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যক্রম সচল রাখা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনৈতিক ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন