জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ নৌ বাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মসজিদের বাইরে অবস্থানরত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী কিছু সময় শিশুদের সঙ্গে কাটান এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন এবং হাসিমুখে তাদের সঙ্গে আলাপ করেন। শিশুদের মুখেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের ছাপ। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা আনন্দ প্রকাশ করে। উপস্থিত অন্যান্য মুসল্লিরাও এ দৃশ্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
কয়েকজন শিশু রোজা পালন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। প্রধানমন্ত্রী তাদের প্রশ্নের জবাব দেন এবং উৎসাহব্যঞ্জক কথা বলেন।
মন্তব্য করুন