বার্তা বিভাগ
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ভাগে ৩৭, মনোনয়ন দৌড়ে শতাধিক নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্র জানায়, সাধারণ আসনে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাগে ৫০টির মধ্যে ৩৭টি সংরক্ষিত নারী আসন আসতে পারে। নির্বাচন কমিশন রমজান মাসের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে চায় কমিশন। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে। আরও দুটি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাতজনও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিএনপি নেতা। এ হিসাব অনুযায়ী সংরক্ষিত নারী আসনে দলটির ৩৭টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দলীয় একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ, সংগঠনে অবদান ও অভিজ্ঞতা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয় বজায় রাখার নীতিও অনুসরণ করা হবে।

স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নেত্রীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগের মতোই প্রবীণ-নবীনের সমন্বয় রাখা হবে।

জানা গেছে, ৩৭টি আসনে মনোনয়ন পেতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন। মনোনয়নবঞ্চিত ও পরাজিত প্রার্থীদের পাশাপাশি তরুণ নেত্রীরাও আলোচনায় রয়েছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন বেগম সেলিমা রহমান, আফরোজা আব্বাস, বীথিকা বিনতে হুসাইন, হেলেন জেরিন খান, নিপুণ রায় চৌধুরী ও সানজিদা ইসলাম তুলি। এছাড়া শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবী, শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিনের নামও আলোচনায় রয়েছে। সাংস্কৃতিক অঙ্গন থেকে বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও কনক চাঁপা এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ পলির নাম শোনা যাচ্ছে। এছাড়া হাসনা জসীমউদ্দীন মওদুদও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন।

তরুণ প্রজন্মের মধ্যে শাহানা আকতার সানু, নিয়াজ হালিমা আর্লি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, শাহিনুর সাগর, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আরিফা সুলতানা রুমা, সামিরা তানজিনা চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন আলোচনায় রয়েছেন। শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০