‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‎‎শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‎‎ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে বছরে একদিন শ্রদ্ধা নিবেদনের মধ্যই  দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সারাবছরই সচেষ্ট থাকতে হবে।”

‎‎এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০