মিয়াদ হাসান, স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাষা শহীদদের স্মরণে ঢাকা আলিয়ায় ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার উদ্যোগে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া-এর আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হল-এর মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একুশের চেতনাকে ধারণ করে আয়োজিত এ মাহফিলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি গোলাম আজম জুবায়েরসহ ঢাকা আলিয়া ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও আবাসিক হলের শিক্ষার্থীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ভাষা শহীদদের রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০