বার্তা বিভাগ
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে Tarique Rahman-এর নেতৃত্বাধীন বিএনপি সরকার। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই কর্মসূচি শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কিছু কিছু এলাকায় খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান করা হবে। পরবর্তীতে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানি ও উৎসব ভাতা চালু করা। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। তিনি জানান, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি সংক্ষিপ্ত ব্রিফিং দেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিনির্ধারণী কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

সরকার বলছে, ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তার এই উদ্যোগ সামাজিক নিরাপত্তা ও সম্মান বৃদ্ধিতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০