সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (পিএইচডি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য এ অভিনন্দন বার্তা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অবসানের পর তারেক রহমানের দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে।
উপাচার্য উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেশের মানুষ ধারণ করে এসেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হয়েছে।
তাঁর মতে, বলিষ্ঠ নেতৃত্বে দেশ অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন অর্জন করবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। বার্তায় আরও বলা হয়, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রীসভা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা ধারণ করে সরকার দেশ পরিচালনায় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
শেষে উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
মন্তব্য করুন