বার্তা বিভাগ
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ সোমবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রতিবাদ সভায় বলেন, এবার ভোট চুরি নয়, বরং ভোট ডাকাতি হয়েছে। ভোটের পর হামলা চালানো হচ্ছে এবং এসব হামলার ঘটনার হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য বিরোধী দল হিসেবে রাজপথে সক্রিয় থাকবে এবং হাদি হত্যার বিচার বাস্তবায়নের দাবি জানাবে।

পাটওয়ারী বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে এনসিপি নির্বাচনবিরোধী দল নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ করতে আমাদের কড়া পদক্ষেপ থাকবে।’

সভায় মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে। তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচন কলঙ্কিত করা হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে এই কলঙ্ক দূর করতে হবে।’

অধ্যাপক আব্দুল জলিল বলেন, নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়। তিনি সতর্ক করেছেন, বাংলাদেশে এই ধরনের ফ্যাসিবাদ টিকে থাকতে পারবে না।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি; নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। পুরনো সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য জনগণ আর সহ্য করবে না।’

সমাবেশে মামুনুল হক অভিযোগ করেন, ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে। দিনের বেলা সুষ্ঠু নির্বাচনের চিত্র দেখানো হলেও সন্ধ্যায় ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বাড়িঘরে আগুন দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে, তাই আবার ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবার রাজপথে নামবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০