বার্তা বিভাগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সমন্বয় জোরদারে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে তারেক রহমান পৌঁছেছেন নাহিদ ইসলাম-এর বাসায়। রোববার রাত ৮টা ২৭ মিনিটের দিকে তিনি নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সম্ভাব্য জাতীয় সমঝোতা, সরকার গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনেও বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। সেখানে দলীয় শীর্ষ নেতাদের অংশগ্রহণে রাজনৈতিক সমন্বয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

টানা ধারাবাহিক এই বৈঠকগুলোকে আসন্ন সরকার গঠন ও জাতীয় রাজনীতির নতুন সমীকরণ তৈরির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিপুল আসন জয় করে সরকার গঠনের পথে থাকা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সমঝোতার পথে নতুন বার্তা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০