ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন জয়ী হয়েছে, যা দীর্ঘ দুই দশক পর নতুন সরকার গঠনের পথ সুগম করছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন-প্রবীণের মিশ্রণে গঠিত। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিপরিষদে স্থান পাবেন নির্বাচিত সদস্যরা। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা (এক্সপার্ট) এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন। ঢাউস কোনো মন্ত্রিসভা করার পরিকল্পনা নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে। সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। আমরা জুলাই জাতীয় সনদ অনুসারে রাজনৈতিক সমঝোতা অক্ষর অক্ষরে পালন করব।”
নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারেন:
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থায়ী কমিটির সদস্যরা: ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ্মদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন
অন্যান্য নেতা: আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, দেওয়ান সালাহউদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, সেলিম ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল
নির্বাচিত সংসদ সদস্যরা: ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪), প্রফেসর ড. এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬), আবদুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি), রাঙামাটি ও বান্দরবান থেকে নির্বাচিত একজন
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায়: নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইসমাঈল জবিউল্লাহ, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, হুমায়ূন কবীর, জিয়া হায়দার
যুগ্ম মহাসচিবরা: অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, হাবীব-উন-নবী খান সোহেল
জোট শরিকদের মধ্যে: আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ববি হাজ্জাজ
প্রধানমন্ত্রীকে সহযোগিতার বড় দায়িত্বে থাকতে পারেন: জাইমা রহমান, মাহদী আমিন
নির্বাচনের মাধ্যমে বিএনপির জয় শুধু দলীয় নয়, বরং দেশের মানুষের আশা ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যাশাও প্রতিফলিত করছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হবেন।
মন্তব্য করুন