বার্তা বিভাগ
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন জয়ে জনগণের সমর্থনই বড় শক্তি : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জনগণকে বোঝানো ও সমর্থন আদায়কেই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রখ্যাত সাংবাদিক খালিদ মুহিউদ্দীন জানতে চান, দুই শতাধিক আসনে জয় পেতে কোনো ধরনের নির্বাচন প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না। উত্তরে তারেক রহমান বলেন, “জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং।” তিনি দাবি করেন, ভোটারদের আস্থা অর্জন এবং নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি মানুষের সমর্থনই তাদের বিজয়ের মূল শক্তি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ফলাফল নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্য এবং দলীয় নীতিনির্ধারকরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন ও ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে তারা দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০