ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা কিছু কেন্দ্রে ফল ঘোষণা করছেন না, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে।”
ডা. শফিকুর আরও জানান, “আমাদের কাছে কিছু অবজারভেশন আছে যেগুলো জাতির সামনে তুলে ধরার জন্য আমরা প্রস্তুত। কিছু কেন্দ্রে গণনা সম্পূর্ণ হলেও স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না কেন এই অবস্থা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা। জামায়াতের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভবিষ্যতে একই ধরনের অন্যায়ের পুনরাবৃত্তি রোধ করা হবে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী ফলাফল নিশ্চিত হবে।
মন্তব্য করুন