‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল

‎ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ

‎শুক্রবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়— “আমার ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব চাই”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো”।

‎বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাজমুল ঢালি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার আজ ৫৪ দিন পার হয়ে গেলেও এই অন্তর্বর্তী সরকার কোনো বিচার করতে পারেনি। হাদি ভাইয়ের স্ত্রীকে আজ বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু সরকারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে। আমরা মনে করিয়ে দিতে চাই, আমরাই শেখ হাসিনাকে বিদায় করেছি।”

‎ইনকিলাব মঞ্চ, ববি শাখার আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “৫৪ দিন অতিবাহিত হওয়ার পরও হাদি ভাই হত্যার বিচার না পেয়ে আমরা রাজপথে নেমেছি। সেখানে আমাদের ববি শাখার মুখ্য সচিব ইফতেখার সায়েমও আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে গুলি চালাতে পারে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রয়োজন হলে আমরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০