কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে এনসিপির যুব শক্তির ইশতেহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

জাতীয় যুবশক্তি এনসিপি-র নির্বাচনী ইশতেহার বিতরণ কর্মসূচি আজ ঢাকার সাভার থানা রোড এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবসমাজ এবং স্থানীয় কর্মীরা।

ইশতেহার বিতরণকালে সাধারণ মানুষের মাঝে এনসিপির প্রতীক “শাপলাকলি” নিয়ে প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ইশতেহার সংগ্রহ করেন এবং এনসিপির পরিবর্তন ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, “এনসিপির ইশতেহার শুধুমাত্র একটি প্রতিশ্রুতির দলিল নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের রূপরেখা।”
তারা আরও জানান, সারা দেশে যুবসমাজকে সংগঠিত করে মানুষের দোরগোড়ায় দলীয় বার্তা পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করা হবে।

ইশতেহার বিতরণ কর্মসূচি ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ এনসিপির প্রতি বাড়তি আস্থার প্রতিফলন ঘটায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০