মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করবেন।
রায়ের দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এজন্য ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সুপ্রিম কোর্ট সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। রায়ের অনুষ্ঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে, যাতে জনগণ তা দেখতে পারে।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ। আদালত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্তব্য করুন