ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক- এস এম রেজা চৌধুরী সেলিম (সেলিম রেজা) এবং যুগ্ম আহ্বায়ক- আনিসুজ্জামান (জামান) কে ডেমরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে ডেমরা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ আর হানিফের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়। এতে সঞ্চালনা করেন ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান পলাশ। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ডেবরা থানা নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক, ডেবরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া,ডেমরা থানা স্বেচ্ছাসেবকের দলের সভাপতি পদপ্রার্থী আশফাক উদ্দিন আরিফ, ডেমরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক আজাদ হোসেন, ডেমরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুশফিকুর রহমান, নাসির মিয়া, সোহেল আহমেদ সহ সাংবাদিক শামীম আহমেদ শামস, আসাদুজ্জামান আসাদ, ফাহাদ আহমেদ মিঠু এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ থাকে যে,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গত ৫ নভেম্বর ডেমরা থানায়
৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমলে রাজপথের আন্দোলন সংগ্রামে এস এম রেজা চৌধুরী সেলিম এবং আনিসুজ্জামান আনিস জীবন বাজি রেখে ব্যাপক ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের আমলে বহু মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার হন এই দুই ত্যাগী নেতা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে ডেমরা থানা বিএনপির আহবায়ক কমিটির নবনিযুক্ত আহবায়ক
বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি অবিচল আস্থা এবং ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখেছি। জেল-জুলুম আর অত্যাচারের মাত্রা অতিক্রম করে নিজেকে বিলিয়েছি দলের জন্য। আজ আমাদের প্রাণের সংগঠন আমাদের মূল্যায়ন করেছে। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।
সভাপতির বক্তব্যে ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনে আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব প্রদান করবেন আপনাদের মাধ্যমে যাতে মানুষের কল্যাণ হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবেন।
মন্তব্য করুন