দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১ নভেম্বর) নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে।
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—রোববার (২ নভেম্বর) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম আরও বৃদ্ধি পেতে যাচ্ছে, যা প্রভাব ফেলবে সব ধরণের গয়নার বাজারে।
মন্তব্য করুন