বার্তা বিভাগ
২৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলক্ষেত ওভারব্রিজে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজধানীর ব্যস্ততম এলাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ খিলক্ষেত মেরিডিয়ান ওভারব্রিজ। প্রতিদিন এই ওভারব্রিজ দিয়ে নিকুঞ্জ, খিলক্ষেত ও কাওলার হাজার হাজার মানুষ পারাপার করেন। কাওলা এলাকায় বিকল্প সেতু না থাকায় এই ব্রিজের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বেড়েছে।

তবে সম্প্রতি এই ওভারব্রিজটি নিয়ে দেখা দিয়েছে চরম নিরাপত্তা ঝুঁকি। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির কাঠামো নাজুক হয়ে পড়েছে। বহু স্থানে লোহার পাত খুলে পড়ছে এবং নিচের অংশে ফাটল দেখা দিয়েছে।

এ অবস্থায় একাধিক সংবাদ প্রকাশ ও মানববন্ধনের পর কর্তৃপক্ষ ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেরামতের জন্য ব্রিজটি বন্ধ রাখার ঘোষণা দেয়। কিন্তু নির্ধারিত সময় শেষে দেখা যায়, মেরামতের কাজ সম্পূর্ণ না করেই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে। এখনো অন্তত ৫০ শতাংশ কাজ বাকি।

স্থানীয়রা অভিযোগ করছেন, মেরামতের সময় সরাসরি বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নিয়ে কাজ করা হয় এবং উচ্চ ভোল্টেজের তারগুলো এখনো খোলা অবস্থায় রয়েছে। এতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ব্রিজ মেরামতকারী প্রতিষ্ঠানের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জনগণের চাপের কারণে কাজ শেষ না করেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। মানুষ যদি এই বিদ্যুতে মারা যায়, তাহলে শিক্ষা হবে।”

স্থানীয়দের দাবি, এই মন্তব্য শুধু অমানবিক নয়, ভবিষ্যৎ বিপদেরও ইঙ্গিত বহন করে। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ নিরাপদভাবে সরিয়ে নেওয়া এবং ব্রিজের পূর্ণাঙ্গ সংস্কার সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, খিলক্ষেতের এই ওভারব্রিজের বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিচে চলাচলরত যানবাহন ও ওপরে পথচারীর চাপ—দুই দিক থেকেই এটি বিপজ্জনক হয়ে উঠেছে। সময়মতো সংস্কার না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা অস্বীকার করা যায় না।

জননিরাপত্তার স্বার্থে মেরিডিয়ান ওভারব্রিজের জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০