বার্তা বিভাগ
২৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা অভিযান

দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর আজ চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত বনলতা এক্সপ্রেস ট্রেনেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। নিরাপত্তা সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার হয়েছে—৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৫ কেজি গান পাউডার এবং ২.৫ কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ।

গোয়েন্দা সূত্র বলছে, প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ দেখা দিয়েছে যে এই সরঞ্জামটি কোনো বিশেষ গোষ্ঠী ব্যবহার করে ফেব্রুয়ারি মাসের নির্বাচনী পরিস্থিতি গোলযোগ করার উদ্দেশ্যে দেশে পাঠানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে তদন্ত চলছে।

নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিনষ্ট করা যে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। প্রতিবেশী কোনো শক্তি বা পালানো স্বৈরাচারী যেই এই ধরনের অপকর্মে জড়িত থাকুক — তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে।

অভিযানের পরে উদ্ধারকৃত অস্ত্র-সামগ্রী নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে উৎস ও মালিক নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থাগুলো মিলিতভাবে দ্রুততম সময়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০