জুলিয়া জাহান
২০ অক্টোবর ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা ৯ দিন শিক্ষকদের আন্দোলন, অসুস্থ অনশনকারীরা

টানা ৯ দিন শিক্ষকদের আন্দোলন

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা ৯ম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে অনশন শুরু করে এমপিভুক্ত শিক্ষকরা। দুপুরে মধ্যে অন্তত চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকদের আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ বলেন, তারা সকাল থেকে অনশন শুরু করেছিলেন। তীব্র গরমে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এছাড়া জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হয়ে পড়েন।

এদিকে সরকার সম্প্রতি ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন জারি করেছে। তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা ঘোষণা দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।’

আজ সকাল ১০টায় শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। দুপুর গড়াতেই শহীদ মিনার এলাকায় শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে আসেন। অন্তর্বর্তী সরকারের ৫ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবির পক্ষে অনড় রয়েছেন। তাদের দাবি বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।

শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আজীজি বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।’ গত আটদিন ধরে ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০