ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেছে।
ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে শনিবার বিকেল ৫টার দিকে কলকাতার এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) কাছে জরুরি অবতরণের জন্য আবেদন জানায় চেন্নাই ও দিল্লি থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ফ্লাইট।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটি রানওয়ের ৪২ এবং ৪৩ নম্বর ওয়েতে দাঁড়িয়ে আছে। যাত্রীদের সব রকম জরুরি পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্তব্য করুন