
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ – সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা শহরের ব্যস্ততার মাঝে হাতিরপুল কাঁচা বাজারের পাশে একটি অন্ধ চাচা-চাচির পরিবারের পাশে দাঁড়াল সমাজসেবী টিম “আলোকধারা”। পরিবারটি ৫ সদস্যের এবং চাচা দীর্ঘদিন ধরে এক চোখে পাথরের সমস্যায় ভুগছেন।
টিম সদস্যরা তাদের সামর্থ্য অনুযায়ী কয়েকদিনের বাজার সামগ্রী প্রদান করেন। এই কার্যক্রম ছিল “আলোকধারা” টিমের প্রথম ইভেন্ট।ইভেন্টে উপস্থিত ছিলেন সভাপতি অতনু ব্যানার্জী, সহ-সভাপতি রেজওয়ান রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাইন রহমান এবং সদস্য অন্তর হালদার।
টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামীতেও সমাজের প্রয়োজনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাবেন এবং সকলের দোয়া ও সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন