বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে অদ্য ১৬ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর গুলশান এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে তাসা এন্ড তোহা, ৪৫১/৪৫২, ৩য় তলা, কনকর্ড, গুলশান-১ এবং লা রেইমা, ১১৫/১১৬, রোড-১৪৪, কনকর্ড, গুলশান-১ নামীয় প্রতিষ্ঠানসমূহে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়াই আমদানিকৃত ও দেশীয় হেয়ার অয়েল ও কসমেটিকস পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করতে দেখা যায়।
এ সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ছাড়পত্র ও মোড়কজাত সনদ গ্রহণের জন্য সময় দিয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে কয়েকটি পণ্যের বিএসটিআই অনুমোদন পাওয়া যাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। তবে ৪টি পণ্যের সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় দ্রুত সময়ের মধ্যে তা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ফারদিন ইসলাম।
মন্তব্য করুন