
মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
আনিসা মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আনিসার গল্প ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৬ জুন সকালে পরীক্ষার দিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। মাকে রেখে সকাল ১০টার পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছালে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রে ঢুকতে না পেরে গেটের বাইরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি উঠলেও শেষ পর্যন্ত তিনি নিয়মিতভাবে পরীক্ষা দিতে পারেননি।
মন্তব্য করুন