রাজধানীতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই দুর্ঘটনায় দেশ হারিয়েছে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধাবী কিছু শিক্ষার্থীকে। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব। তারা সকল রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠনকে এই পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন