রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে একটি গার্মেন্টস কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পোশাক কারখানার চার তলায় আগুন লেগেছিল, যা এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন এখনও নেভানো যায়নি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২২ সেপ্টেম্বর টঙ্গীর ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন