বার্তা বিভাগ
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হজের খরচ কমলো! সর্বনিম্ন প্যাকেজ ৪.৬৭ লাখ

বাংলাদেশ থেকে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে পবিত্র হজ পালনের খরচ সামান্য কমতে চলেছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সর্বনিম্ন হজ প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা। আর উড়োজাহাজ ভাড়া এ বছর থেকে প্রায় ১৩ হাজার টাকা কমবে। তবে বাড়ছে স্বাস্থ্যবিমার খরচ।

সরকার আগামী বছর হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করছে। এর মধ্যে প্রথম প্যাকেজে মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে অবস্থান, এর মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার টাকা। দ্বিতীয় প্যাকেজে ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে থাকা, এর খরচ ৫ লাখ ৫৮ হাজার টাকা। আর আজিজিয়া এলাকায় থাকার তৃতীয় প্যাকেজের খরচ হবে সর্বনিম্ন, অর্থাৎ ৪ লাখ ৬৭ হাজার টাকা।

উড়োজাহাজ ভাড়া আগের বছরের তুলনায় কমে দাঁড়িয়েছে জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। তবে স্বাস্থ্যবিমার খরচ এ বছর ২১ সৌদি রিয়াল থেকে বেড়ে হচ্ছে ১৫০ রিয়াল।

এদিকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন। ইতিমধ্যেই অনেকে প্রাক্-প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেছেন, পূর্ববর্তী সময়ে অযৌক্তিক ভাড়ার কারণে হজের খরচ বেড়ে গিয়েছিল। এবার উড়োজাহাজের ভাড়া কিছুটা যৌক্তিক পর্যায়ে আসায় সাধারণ মানুষ হজের প্রস্তুতি নিতে পারবেন।

বাংলাদেশ থেকে আগামী বছরের হজ প্যাকেজের আনুষ্ঠানিক ঘোষণা আজ বিকেলে সচিবালয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০