
যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এক যুবলীগ কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে রেজাউল ইসলাম (৪৮) নামে ওই কর্মীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, নিহতের বিরুদ্ধে আগে থেকেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আবুল হাসনাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর। আশা করছি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
মন্তব্য করুন