জুলিয়া জাহান
৩০ জুলাই ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (৩০শে জুলাই) সকালে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোঃ জাহাঙ্গীর ভূইয়া মাহামুদপুর ইউনিয়নের মৃত তালেব আলী ভূইয়ার ছেলে।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করে জানান নিহতের ছেলে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার ও তার ছেলে খোকন, রাসেল এবং বেণু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ৬/৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসি জানিয়েছে, পাঁচ আগষ্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে বিএনপির অফিসের জন্য কিসের ভাড়া দিবো বলেন তোতা মেম্বার। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।
এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০