
জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র দুই হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল। তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৭টি গরু কোরবানি দিয়ে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই আয়োজন করেন।
রোববার (৮ জুন) দুপুরে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।
শামীম হোসেন মণ্ডল বলেন, “অনেকেই ঈদে কোরবানি দিতে পারেননি। তাঁদের যেন অন্তত একবেলা মাংস দিয়ে ভাত খাওয়ার সুযোগ হয়, সেজন্যই এই উদ্যোগ। সমাজের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। পুরো কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন