রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই রায় দেন।
চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, এই জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের প্রশ্নে হাইকোর্টে রুল জারি করা হয়।
চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।
তবে জামিনের আবেদন করা হলে প্রথমে তা নামঞ্জুর হয়, পরে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
মন্তব্য করুন