বন্দর উন্নয়ন ফোরামের সদস্য সচিব, দৈনিক ‘প্রতিদিন সকাল’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক লতিফ রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। শুনে তাকে দেখতে তার বাড়িতে ছুটে গেলেন খোরশেদ,এড:শিপলু, মনির সরদার,তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

​গত কাল ২৩ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বিপ্লবী সভাপতি মাকসুদুর আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম শিপলু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ মনির সরদার ফরাজী কান্দা, তাঁর নিজ বাসভবনে যান তারা এবং তার শারীরিক অবস্থার ও কুশলাদির খোঁজখবর নেন।

এ সময় তারা বলেন ​আমরা মহান আল্লাহর দরবারে লতিফ রানা ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা জন্য দোয়া করছি। আল্লাহ যাহাতে তারাতারি সুস্থ দান করে নেক হায়াত দান করেন।(আমিন)..