কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিনসহ রাবিয়া খাতুন নামে এক নারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) উপজেলার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আটক নারী ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিন জব্দ করার পর আটক নারীকে থানা হেফাজতে নেয়। পরে তাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হয়।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলেন, ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি সহ এক নারীকে আটক করা হয়,পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে,