গাইবান্ধা সদর উপজেলার ২নং মালিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তিনি বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ ও পারস্পরিক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।