নেত্রকোণার বারহাট্টা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব বারহাট্টা’ (পুসাব)-এর আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. সৌরভ আহমেদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী তাসপিয়া তাসনীম চিত্রা। দপ্তর সম্পাদক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ সূচক। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী মো. জয় মিয়া। এ ছাড়া অর্থ সম্পাদক হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মো. সৌরভ খাঁ।

বিজ্ঞপ্তিতে নবঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।