শেখ মো শাহীন উদ্দীন মাধবপুর হবিগঞ্জ
গত ১৮/১০/২০২৫ ইং, শনিবার রাত আনুমানিক ১ ঘটিকার সময় বানেশ্বর রাস্তা থেকে ৩ টি গরু একটি পিকআপে করে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পাওয়া মাত্রই আমি মাধবপুর থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা সাহেবকে অবহিত করি। সাথে সাথে তিনি তদন্ত কর্মকর্তা এসআই রাকিব সাহেব সহ পুলিশ ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে সারারাত ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুটি চৌমুহনী থেকে চুরির কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয় এবং ভাদুঘর, ৪২, উচালিয়াপাড়া, পৌনিয়াউক সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি গরু উদ্ধার করা সম্ভব হয়।
এই দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার জন্য মাধবপুর থানার ওসি জনাব সোহেল রানা, এসআই রাকিব সাহেব সহ সকল পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গরু মালিক।