লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম সীমান্তের খেংটি প্রধান বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।