আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ শুরু করেছেন মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রত্যাশী মোঃশাহ আলম।
শুক্রবার, ১৬ অক্টোবর বিকেলে মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাতাকাটা এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে মোঃ শাহ আলম বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সেবা করতে চান তিনি। স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশা জানতে সরাসরি যোগাযোগ শুরু করেছেন বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। মানুষের সেবা করার সুযোগ পেতে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর এই আগাম গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।