লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে অসহায় আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে ৪নং সোনাপুর ইউনিয়ন প্রবাসী ফোরাম যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার বাসাবাড়ি বাজার-সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডে গিয়ে আনোয়ার হোসেনের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন সংগঠনের সদস্যরা।
প্রবাস থেকে যাহারা আর্থিক সহযোগিতা করেন। হারুন পাটওয়ারী, ইব্রাহিম, সুমন, জাহিদ, শাহিন, আমজাদ, আবু সাঈদ, মিঠু, সাইফুল ইসলাম রাজু, মোহাম্মদ উল্লাহ, আলী আজগর, মো. হোসাইন, সজিব, রুবেল, মুরাদ পাটওয়ারী, রাশেদ, রাসেল, ফারুক পাটওয়ারী, নুরনবী, ফিরোজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের এ উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসা প্রবাসীদের এমন উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য সহায়তার পাশাপাশি আশার আলো হয়ে উঠবে।