কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া মাঠের ভেতর ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোহান নামে এক ব্যক্তিকে আটক করেছে পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাঠের ভেতরে ৫ থেকে ৬ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সোহান নামে একজনকে আটক করে। তবে দলের অন্য সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আটক সোহান দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার সালিমপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন কালু।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে