নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফে পবিত্র কদম মোবারক জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম।
বুধবার (৮ অক্টোবর) আসর নামাজের পর তিনি নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফে উপস্থিত হয়ে পবিত্র কদম মোবারক জিয়ারত করেন। পরে তাঁর উদ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এলাকার শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলমের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মোঃ শাহ আলম বলেন, “মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের বিভেদ নয়, বরং সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
দোয়া মাহফিল শেষে মোঃ শাহ আলম তাঁর নির্বাচনী পথচলায় ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।