কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার অন্তর্গত আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও মনোনয়ন প্রত্যাশায় আবেদন ফরম জমা দিয়েছেন মোঃ আশরাফুল ইসলাম সাহারুল।সম্প্রতি তিনি দৌলতপুর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রিপনের কাছে

আনুষ্ঠানিকভাবে এ আবেদন ফরম জমা দেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোঃ আশরাফুল ইসলাম সাহারুল দলীয় সমর্থন ও মনোনয়ন পাওয়ার আশায় নিজের আবেদন জমা দেন।দলীয় মনোনয়ন পেলে আড়িয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি