ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মুছাপুর ৩ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মশক নিধন ডেঙ্গু প্রতিরোধে মুছাপুর ৩ নং ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটালেন বদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খান।সম্প্রতি তিনি ফগার মেশিনের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম চালান। এ সময় বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খান বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ থেকে রক্ষা পেতে মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় আমি সবসময় এলাকাবাসীর পাশে থাকতে চাই। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভবিষ্যতেও তাঁর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।