গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে গুরুতর আহত শ্রমিক তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান তবে তাঁর মৃত্যুর খবরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন বাড়িতে ভিড় করেন।

প্রিয়জনের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের বুকফাটা আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শোক ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।এদিকে তৌফিকের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর স্বজনরা।তৌফিকের এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।