কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা হোগলবাড়িয়া ইউপির বেগুনবাড়িয়া সাদীপুর গ্রামে ছাগল চুরি কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপেরই ১২ জন আহত হয়ে দৌলতপুর সহ কুষ্টিয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার হোগলবাড়িয়া ইউপির বেগুন বাড়ি সাদীপুর গ্রামে গত ২৯ শে অক্টোবর স্কুল শিক্ষক আতিকুল ইসলামের প্রায় ২১ হাজার টাকা মুল্যের খাসি ছাগল বাড়ি থেকে চুরি হয়ে যায়। তাদের ধারণা ছাগল টি পার্শ্ববর্তী গ্রামের আমিন, রুবেল কবির চুরি করতে পারে সন্দেহে তাদের কে জিজ্ঞেসা করলে তারা ক্ষীপ্ত হয়ে,আমিন রুবেল আতিকুলের উপর চড়াও হয় এবং কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়,এ সংবাদ আতিকুলের লোকজন শুনতে পেয়ে তারা এসে আমিন ও রুবেল কে মারধর করে।

এ নিয়ে উত্তেজনা চলতে থাকে। গত ১/১১/২০২৬ ইং তারিখ রবিবার সকাল ১০ টাই স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যম দিয়ে আপস মিমাংসা হওয়ার কথা থাকলে ও আমিনের লোকজন সালিশে উপস্থিত না,ঔই সময় স্কুল শিক্ষক আতিকুল স্কুলে যাওয়ার উদ্দেশ্য বের হলে তাকে রাস্তার মধ্যে আটকিয়ে মারধর করে। এ ঘটনায় দুই গ্রুপের রক্ত ক্ষয়ে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় আমিন পক্ষের, রুবেল (৩২),লিটন (৩৫),মিঠুন (৪৫),কামাল (৪০)কবির (৪৫) ওশিক্ষক আতিকুল গ্রুপের হানিফ (৩৫) মানিক,(৪০) তরুণ সহ দু গ্রুপের ১২ জন মারাত্মক জখম হয়ে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়ে অনেকের অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার তাদের কে কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন।।

এ ঘটনায় দিবাগত রাতে শিক্ষক আতিকুল ইসলামের লোকজন সশস্ত্র অবস্থায় আমিন গ্রুপের ৭/৮ টি বাড়ি ভাংচুর করে বাড়ির ভিতরে থাকা ধান, চাল,গম,ভুট্টা, পাট,বাড়ির আসবাব পত্র, টিভি,পাশে একটি দোকানের মালামাল সহ পাকা ঘরের জালানা,দরজা ভাংচুর করে খুলে নিয়ে যায়।এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা অফিসার ইনচার্জ খালেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আতিকুল ইসলামের অভিযোগ টি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রতি পক্ষ আমিন বা কবির গ্রুপের থানায় কোন অভিযোগ করেনি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।